বড়লেখা উপজেলা ফুটবল একাডেমীর সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল আহমদ
আব্দুর রব : বড়লেখায় সাবেক কৃতী ফুটবলার আব্দুর রহমানকে সভাপতি, বেলাল আহমদকে সাধারণ সম্পাদক ও জাকারিয়া আহমদ বটলকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ফুটবল একাডেমী নামে একটি ক্রীড়া সংগঠন আত্মপ্রকাশ করেছে।
রোববার ৭ ডিসেম্বর রাতে ডিভ্যান রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার মো. শফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কৃতী ফুটবলার বেলাল আহমদের সঞ্চালনায় কমিটি গঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিতে ২৯ সদস্য বিশিষ্ট একাডেমীর কার্যকরী কমিটি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মো. শফিক উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কার্যকরি কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাবেক কৃতী ফুটবলার আমির উদ্দিন, সহ-সভাপতি লুৎফুর রহমান চুন্নু, আব্দুল কাদির, আব্দুল কুদ্দুছ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন লাল, সহ-প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া সম্পাদক ও কোচ খালেদ আহমদ, আমির উদ্দিন, শামসুল ইসলাম, দেলোয়ার হোসেন। কার্যকরী সদস্য কুতুব উদ্দিন, হাফিজুর রহমান সুমন, খায়রুল ইসলাম মন্টু, আরমান আমান, সুহেল আহমদ, ইকবাল হোসেন, জুবেল আহমদ, সালাউদ্দিন, জৈন উদ্দিন মেসি, বাহার আহমদ।
উপদেষ্টারা হলেন সাবেক কৃতী ফুটবলার যথাক্রমে- তুতিউর রহমান, সমছ উদ্দিন, ফয়জুর রহমান, রফিকুল ইসলাম সুন্দর, আব্দুল আহাদ (১), কমর উদ্দিন কালা, আব্দুস সত্তার, ইকবাল হোসেন, কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, জাহাঙ্গীর হোসেন, মুন্সী শরীফুল ইসলাম, সুনাম উদ্দিন, নূরুল ইসলাম নুনু, মোস্তফা জামান আব্বাছ, আব্দুল আহাদ (২), ফারুক আহমদ, কমর উদ্দিন।



মন্তব্য করুন