বড়লেখায় জাপা সংসদ সদস্য পদে আহমেদ রিয়াজ এর মনোনয়নপত্র সংগ্রহ

December 21, 2025,

আব্দুর রব : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহমেদ রিয়াজ।

২১ ডিসেম্বর রোববার দুপুরে আহমেদ রিয়াজের পক্ষ থেকে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সুনাম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সারোয়ার, পৌর জাপার সদস্য সচিব কামাল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মসুদ আহমদ।

উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান জানান, রোববার বিকেল পর্যন্ত জাপা প্রার্থী আহমেদ রিয়াজ সহ পাঁচ জন সংসদ সদস্য পদপ্রার্থী  মৌলভীবাজার-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com