ডেভিল হান্ট-২ অভিযান, বড়লেখায় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রে/ফ/তা/র

December 21, 2025,

আব্দুর রব : বড়লেখায় থানা পুলিশ শুক্রবার ও শনিবার রাতে ডেভিল হান্ট এফ-২ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ও রোববার আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের ডিমাই এলাকার আওয়ামী লীগ নেতা সাহেদুর রহমান, উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, যুবলীগ নেতা মো. সোহেল মিয়া, শ্রমিক লীগ নেতা আল আমিন ও ছাত্রলীগ কর্মী মো. মাহমুদ হাসান।

ওসি মো: মনিরুজ্জামান খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এরা বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com