বড়লেখায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে র্যালি ও পথসভা
December 24, 2025,
আব্দুর রব : বড়লেখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় দেড় যুগ পর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরে আনন্দ র্যালি ও পথসভা করেছে।
আনন্দ র্যালি পরবর্তী পথসভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বিএনপি নেতা হারুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, উপজেলা জাসাস সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন