শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়: মানবিক দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান

January 3, 2026,

বশির আহমদ : শীতের এই আগমনী মুহূর্তে আমাদের সমাজের গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের কথা গভীরভাবে স্মরণ করা একান্ত প্রয়োজন। কনকনে ঠান্ডায় যখন আমরা নিজেদের উষ্ণতার ব্যবস্থা করি, তখন অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে কিংবা অপর্যাপ্ত পোশাকে শীতের তীব্র কষ্ট সহ্য করতে বাধ্য হন।

শীতের এই দুর্ভোগ থেকে তাদের রক্ষা করতে গরম কাপড়-যেমন সুইটার, চাদর, কম্বল, লেপ-তোশক ইত্যাদি বিতরণ করা হতে পারে একান্ত মানবিক ও সওয়াবের কাজ।

বিশেষ করে এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অসহায় শিশুদের আশ্রয়কেন্দ্র ও দরিদ্র পরিবারগুলোর মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হলে তা হবে আরও ফলপ্রসূ ও স্থায়ী উপকারের মাধ্যম।

আসুন, মানবিক দায়িত্ববোধ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। মনে রাখি, আমাদের ক্ষুদ্র একটি উদ্যোগও কোনো দরিদ্র পরিবার, কোনো এতিম শিশু কিংবা কোনো অসহায় বৃদ্ধের শীতের কষ্ট অনেকটাই লাঘব করতে পারে।

ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা এই মানবিক প্রচেষ্টাকে কবুল করবেন এবং আমাদের সকলকে মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান

লেখক : বশির আহমদ, সভাপতি, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ, হিংগাজিয়া, কুলাউড়া, মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com