বিএনপি নেতা এম ইদ্রিস আলীর দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার

January 7, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এম ইদ্রিস আলীর বিরুদ্ধে জারিকৃত পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কারণে পূর্বে এম ইদ্রিস আলীর পদ স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট নেতার লিখিত জবাব পর্যালোচনা শেষে বিষয়টি পুনর্বিবেচনার জন্য জেলা নেতৃত্বের কাছে প্রতিবেদন দাখিল করে।

পুনর্বিবেচনার পর জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এম ইদ্রিস আলীর পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করার জন্য তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন-এর যৌথ স্বাক্ষরে ৬ জানুয়ারি এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com