দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারীর মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার : দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩টি গরু কুরবানি করে অসহায় গরিব ও পথচারী মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি খালেদ হোসাইন এর উত্তরমুলাইমস্থ বাড়ীতে এ নগদ টাকা ও মাংস বিতরণ করা হয়।
দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: জাহাঙ্গীর মিয়া এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উপদেষ্টা ও তরফদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শামীম তরফদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেশ ও বিদেশে, মৌলভীবাজার সংগঠন এর উপদেষ্টা হাসিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সেলিমুর রহমান, দপ্তর সম্পাদক এম.জসিম জে.কে, সংগঠনের সদস্য সজু মিয়া প্রমুখ। কর্মসূচির শুরু থেকেই স্বেচ্ছাসেবীরা মাংস প্রস্তুত, প্যাকেটজাত ও বিতরণের কাজে সক্রিয়ভাবে অংশ নেন। সুশৃঙ্খল পরিবেশে সুবিধাভোগীদের হাতে মাংসের প্যাকেট ও অসহায়-গরীবদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। অনেকেই এই সহযোগিতা পেয়ে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।



মন্তব্য করুন