আলোর পরশের ঈদ বস্ত্র বিতরণ
June 22, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের ঈদ উল ফিতর উপলক্ষে ছিন্নমূল হতদরিদ্র পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেছে আলোর পরশ সামাজিক সংগঠন।
২২ জুন বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন আলোর পরশের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কাউন্সিলর স্বাগত কিশোর দাস, জসিম আহমদ, হাবিবুর রহমান রনি, হাসান আহমদ, জুয়েল আহমদ প্রমূখ।



মন্তব্য করুন