এম আর ট্রাষ্টের উদ্যেগে প্রতিবন্ধী, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং দুস্থদের মধ্যে ঢেউটিন ও চাল বিতরণ

স্টাফ রিপোর্টার॥ এম আর ট্রাষ্টের উদ্যোগে প্রতিবন্ধী, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং দুস্থদের মধ্যে ঢেউটিন ও চাল বিতরণ করা হয়।
২২ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার সদর উপজেলার উলুয়াইলে ট্রাষ্টের একটি নিজস্ব ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ট্রাষ্টের সভাপতি বকশী মিছবাহ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রসাশক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও এম আর ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি বকশী ইকবাল আহমেদ
, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, আবু সুফিয়ান চেয়ারম্যান একাটুনা ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমেদ, এম আর ট্রাষ্টের সাধারণ সম্পাদক বকশী জোবায়ের আহমেদ, সহ-সভাপতি শাহ মুহিবুর রহমান, অর্থ সম্পাদক বকশী আজমল আহমেদ, প্রচার সম্পাদক সাহেদ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ।
১০ জন প্রতিবন্ধীকে এক বছরের ভাতা প্রদান ও ৫ জন শিক্ষার্থীকে ১ বছরের নগদ অর্থে শিক্ষা অনুদান এবং দুস্থদের মাঝে ঢেউ টিন ও চাল বিতরণ করা হয়।



মন্তব্য করুন