সাইকেল চালিয়ে বাংলাবান্ধা থেকে টেকনাফ যাবেন মৌলভীবাজারের দুই যুবক

June 29, 2017,

ওমর ফারুক নাঈম॥ বাংলাবান্ধাটেকনাফ সাইকেল চালিয়ে বাংলা অভিযান করতে যাচ্ছেন মৌলভীবাজারের দুই যুবক মো: ফখরুল ইসলাম সাইদুর রহমান সজিব। তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে এক হাজার কিলো মিটার পথ সাইকেল চালিয়ে এক সপ্তাহে টেকনাফে যাবেন এই দুই যুবক।

২৭ জুন সোমবার রাতে মৌলভীবাজারের বাসষ্টেন্ড থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে যাত্রা হন এই দুই যুবক।

অভিযাত্রী মো: ফখরুল ইসলাম সাইদুর রহমান সজিব তার বাংলা অভিযান সম্পর্কে জানান, দেশে এই প্রথম সাত দিনে বাংলাবান্ধা থেকে টেকনাথ সাত দিনে টেকনাফ অভিযান করবেন তারা। সেই জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে সঠিক সময়ে অভিযান সম্পন্ন করতে পারেন।

 উল্লেখ্য, মো: ফখরুল ইসলাম সাইদুর রহমান সজিব ইতোপূর্বে সাইকেল চালিয়ে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে অভিযান করেছেন। তারা মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির প্রতিষ্ঠাতা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com