দুবাই প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার

July 1, 2017,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকায় দুবাই প্রবাসীর স্ত্রী বাবলী বেগম (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ জুন সোমবার দুপুরে সোনাপুর এলাকার বড়বাড়ি নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বাবলী বেগম দুবাই প্রবাসী খসরু মিয়ার স্ত্রী। মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাবলী তার নিজ কক্ষে ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে ময়না তদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com