ঈদুল ফেতরের ছুটিতে মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানে পর্যটকদের উপচে পড়া ভীড়

স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল ফিতরের টানা কয়েকদিনের ছুটিতে প্রকৃতির অপরুপ লীলাভূমির খুঁজে হাজার হাজার পর্যটক এখন মৌলভীবাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতির চির সবুজ এ দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। তারা জেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পরিবার পরিজন নিয়ে চষে বেড়াচ্ছেন নিজ চোখে প্রকৃতির অপরুপ এ দৃশ্য অবলোপন করতে।
সবুজে ঘেরা প্রকৃতির নানা রুপে সজ্জিত মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঈদের ছুটিতে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের ছুটি ছাড়াও প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৈসর্গের অপরূপ প্রাকৃতিক এ দৃশ্য দেখতে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। একই সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। আর এ সব দর্শনীয় স্থান নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না প্রকৃতিযে কত সুন্দর।
পাহাড় ধসের কারণে মাধবকুন্ড জলপ্রপাত দর্শনার্থীর জন্য সাময়িক বন্ধ থাকায় পর্যটকদের ভীর লেগেছে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, মাধবপুর লেইক, হামহাম জলপ্রপাত, বর্ষিজোড়া ইকোপার্ক, মনু ব্যারেজ, বদ্ধভুমি এলাকা ও চা বাগান গুলোতে।
সরকার পর্যটকদের আকৃষ্ট করতে জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে নানা মূখি উদ্যেগ নিয়েছে। ঈদ উপলক্ষে পর্যটন স্থান গুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে।
জেলায় পর্যটকদের উল্লেখযোগ্য কোন সুযোগ সুবিধে না থাকলেও ক্রমশ পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। তবে পর্যটকরা মনে করেন জেলার পর্যটন স্থানগুলোকে আরো আকর্ষনীয় করে তোললে দেশী-বিদেশী পর্যটককের আগমন আরো বাড়বে। এতে করে এ শিল্প যেমন বিকশিত হবে তেমনি সরকারের রাজস্ব আদায় আরো বৃদ্ধি পাবে।



মন্তব্য করুন