রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ কামরুজ্জামান মিঠুর মার্কিন যুক্তরাষ্ট্র গমন

July 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি রেডিও রেডিও পল্লীকন্ঠের এফ এম৯৯.২ মৌলভীবাজার এর অনুষ্ঠান প্রযোজক মোঃ কামরুজ্জামান মিঠু  মার্কিন যুক্তরাষ্ট্রে দূতাবাস এবং বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন(BNNRC) এর সহযোগিতায় ওকলাহোমার ইউনিভার্সিটি অফ দ্য ওকলাহোমায় গণযোগাযোগ ও গণযোগাযোগের গণসংগঠন মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজিটাল ফাউন্ডেশন থেকে কমিউনিটি রেডিওতে পাঁচ সপ্তাহের  বৃওি নিয়ে ১ জুলাই শনিবার রাত৩ঘটিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেছেন ।বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন(BNNRC) ফ্রি প্রেস আনলিমিটেডের সমর্থন সহকারে কমিউনিটি ইলেকট্রনিক মিডিয়ার সেক্টর [কমিউনিটি রেডিও, কমিউনিটি টিভি এবং কমিউনিটি ফিল্ম] এর স্বীকৃতি উন্নত করতে সক্রিয়ভাবে কাজ করবে ।রেডিও পল্লীকন্ঠ পরিবারের সদস্যবৃন্দ তার সুস্থতা র্দীঘায়ু ও সুন্দরভাবে দেশে ফিরে আসার প্রত্যায় নিয়ে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাল ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com