আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রি কলেজের ওরিয়েনটেশন ক্লাস অনুষ্ঠিত

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান আলহাজ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েনটেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই শনিবার দুপুর ১টায় কলেজ হল রুমে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বৃটিশ কাউন্সিলার এমএ রহিম সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফিরুজ, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদর আওয়ামীলীগের সভাপতি মসুদ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভিপি আব্দুল মতিন, পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি ডা: ছাদিক আহমদ, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কলেজের দাতা সদস্য মুজিবুর রহমান। এসময় বক্তারা কলেজের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং কলেজটি এমপিও ভূক্তের জন্য দাবি জানান।



মন্তব্য করুন