মৌলভীবাজারে এনটিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালিত

July 3, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালিত হয়েছে।
৩ জুলাই সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবিণ রাজনীতিবীদ, সাবেক গণপরিষদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, টিভিজার্নালিস্ট এসোসিএশনের সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে এনটিভি পরিবারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকতে এনটিভি’র সকল সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা মনে করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দৈনিক বাংলার দিন সম্পাদক বখসী ইকবাল, দিপ্ত টিভি জেলা প্রতিনিধি বখসী মিছবাহুর রহমান, বাসস জেলা প্রতিনিধি ডা: ছাাদিক আহমদ, দি ঢাকা ট্রিবিউন প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, সৈয়দা সানজিদা সারমিন, রেডীও পল্লী কন্ঠের আলামিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, নিউজ টুডে প্রতিনিধি মো: মোস্তফা, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, গৌসুল হোসেন, বাংলা ট্রিভিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহেদ আহমদ, যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন, আব্দুল কাইয়ুম, মাহমুদ এইচ খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রেডীও পল্লী কন্ঠে কর্মরত সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com