বাংলানিউজ ২৪ এর মৌলভীবাজার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক এম এ হামিদ
July 5, 2017,

স্টাফ রিপোর্টার॥ দেশ-বিদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলানিউজ২৪ এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক এম এ হামিদ।
বুধবার(৫ জুলাই) স্মারক নং:বিএন১২/প্রশাসন/পিএফ:ডিসি-১৮৮/২০১৭/২১৯ মূলে এডিটর ইন চিফ আলমগীর হোসেন স্বাক্ষরীত নিয়োগ পত্রের মাধ্যমে তাকে নিয়োগ প্রদান করা হয়। তিনি সাংবাদিকতার শুরুতে সাপ্তাহিক মৌমাছি কন্ঠ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক শ্যামল সিলেট,এশিয়ান টেলিভিশন,সাপ্তাহিত সীমান্তের ডাক পিত্রকার স্টাফ রিপোর্টারসহ অন্যান্য ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কাজ করেন। তিনি সকলের সহযোগীতা,দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।



মন্তব্য করুন