জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

July 5, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

৫ জুলাই বুধবার দুপুরে প্রায় সাড়ে তিনশ মানুষের মাঝে ২০ কেজি করে গম বিতরণ করা হয়।

আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আমির হোসেন, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা নির্বাহি কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প অফিসার মো: আবেদ আলী প্রমুখ।

পরে জেলা প্রশাসক স্থানীয় তহবিল থেকে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com