মৌলভীবাজারে ৩য় দফা বন্যা পরিস্থিতির উন্নতি ॥ দুর্গত এলাকায় প্রতিদিন মানুষের দুর্ভোগ বাড়ছে

July 6, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। কুশিয়ারা নদীর পানি কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার ৩৩টি ইউনিয়নে বন্যার পানি এখন স্থায়ী জলাবদ্ধতায় রুপ নিয়েছে। বাড়ি-ঘড় ও রাস্তাঘাট থেকে পানি না নামায় প্রতিদিন মানুষের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি বন্যার্তদের মধ্যে বিশুদ্ধ পানিয় জলের অভাব সহ বিভিন্ন ধরনের পানিবাহিত রোগব্যাধিও বাড়ছে। এসব এলাকার প্রাথমিক ও মাধ্যমিক স্থরের ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


প্রতিদিন সরকারি ভাবে ত্রাণ বিতরণের পাশাপাশি বেসরকারী ভাবে ত্রাণ বিতরণ অভ্যাহত রয়েছে। এদিকে বুধবার বিকেলে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে সরকারি ভাবে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, আশ্রয় কেন্দ্র সহ বন্যা আক্রান্ত এলাকায় ত্রাণ বিতরণ অভ্যাহত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও শেরপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com