বড়মান এলাকায় উচ্চ আদালতের নিষেদ্ধাজ্ঞা আমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

July 6, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বড়মান এলাকায় আদালতের নিষেদ্ধাজ্ঞা আমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন খছররুজ্জামান।
বৃহস্পতিবার ৬ জুলাই দূপুরে মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খছররুজ্জামান জানান, মৌলভীবাজার জেলা জজ আদালতের স্বত্ত্ব ৭১/২০১০ ইং মামলার বিচারাধীন থাকাবস্থায় মাননীয় যুগ্ম জেলা জজ আদালতের সত্ব ৭১/১০ ইং মামলার ৪৬ নং বিবাদী মো. নুরুল ইসলামের পিতা মৃত ময়ণা মিয়া সাং সিংকাপন থানা ও জেলা মৌলভীবাজারের বিরুদ্ধে বিগত ২৫/১১/২০১৫ইং তারিখে স্বত্ব মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশা ভূমির যাতে জোরে বলে বেআইনি ভাবে পরিবর্তন করতে না পারেন কিংবা এজমলী ভোগের দখলে বাধা বিঘœ প্রদান করতে না পারেন তদমর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করিলে প্রথমে কারন দর্শনো আদেশের হয় এবং পরে দুতরফা সূত্রে বিগত ২২/১১/২০১৫ ইং তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত না মঞ্জুর করিলে আমি ও আমার শরিকানারা মাননীয় জেলা জজ আদালতের বিধি আদেশ নং ২৭/২০১৫ ইং আপিল মামলার দায়ের করিলে মাননীয় অতিরিক্ত জেলা জজ আদালত আসিলে বিগত ২৭/৩/২০১৭ইং তারিখে দুতরফা সূত্রে শুনানী হইয়া বিগত নি¤œ আদালত বিগত ২২/১১/২০১৫ইং তারিখে আদেশ রদ-রহিত করত। বিগত ২৫/১১/২০১৫ ইং তারিখের অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তি কালতক উভয় পক্ষকে নালিশা ২য় তফশিল ভূমি বিষয়ক স্থিতাবস্থা বজায় রাথার নির্দেশ প্রদান করেন এবং বিগত ২৫/১১/২০১৫ ইং তারিখের আদেশের কার্যকারীতা নাই মর্মে ঘোষনা করেন। তৎপর ৪৬ নং বিবাদী অতিরিক্ত জেলা জজ আদালতের রায়ের বাতিলের জন্য সিভিল রিভিশন নং ১১৩৬/২০১৭ করিলে মহামান্য হাইকোর্ট বিগত ১৩/৮/২০১৭ইং তারিখ হইতে ১ (এক) বৎসরের জন্য বিগত ২৭/০৩/২০১৭ ইং তারিখের স্থিতাবস্থার আদেশের রায়ের কার্যকারীতা স্থগিত করা আদেশ প্রদান করেন।
অত:পর আমি ও আমার শরিকানগণ মহামান্য হাই কোর্টের আদেশের অসম্মতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং ২১৭৩/২০১৭ইং মামলা দায়ের করিলে মহামান্য বিচারপতি লীভ পিটিশন ৩ জুলাই ২০১৭ ইং তারিখের শুনানী জন্য ধার্য করেন এবং এই তারিখে পর্যন্ত নালিশা ভূমির দখল সম্পর্কে স্থিকাবস্থা বজায় রাখার নির্দেশ করেন।
কিন্তু অত্যন্ত দু:খের বিষয় এইযে, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ বলবদ থাকা স্বত্বেও আইন অমান্যকারী দাঙ্গাবাজ প্রতিপক্ষ মো: নুরুল ইসলাম গং মহামান্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আদেশকে তুচ্ছ তাচ্ছিল করেন। নালিশ ভূমি জোরে বলে বেআইনি ভাবে কতিপয় সন্ত্রাসী সহযোগী পাকা পিলার বাঁশের খুঁটি পুতিতে চাইলে আমার মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের জাবেদা দশ কাইয়া আদালতের দোহাই দিয়া বাধা প্রদান করিলে মো: নুরুল ইসলাম গংরা পাকা পিলার ও বাঁশের খাঁটি স্থাপন পারেন নাই। এ ব্যপারে আমারা ইতিপূর্বে সাধারন ডায়রি এসএলনং ৫৬৭/১৭ করেছে। বর্তমানে আমি ও আমার অংশীদার গণকে মো: নুরুল ইসলাম তার লাইসেন্স করা বন্দুক দিয়ে হত্যার হুমকি দেয়ায় আতংকে আছি।
উল্লেখ্য যে, আমাদের বর্তমান অসহায় পরিস্থিতিতে মহামান্য স্থিতাবস্থার আদেশ বহাল থাকা সত্ত্বেও বিবাদীগণের এহেন বেআইনী কার্যকলাপ বন্ধ করতে কোন কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহন না করায় সংবাদ সম্মেলন করতে বাধ্য হইলাম। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com