এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ গঠিত

July 9, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার দুসাই রিসোর্টের এম সাইফুর রহমান কনভেনশন সেন্টারে সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নামে, “এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ” গঠনের লক্ষ্যে মৌলভীবাজারের সুধিজনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে এডভোকেট মতিন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার উকিল বারের সিনিয়র এডভোকেট শান্তিপদ ঘোষ এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট মোঃ আবু তাহের, সাংবাদিক বখশি ইকবাল আহমেদ প্রমুখ। সভায় সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে প্রধান পৃষ্ঠপোষক ও সাংবাদিক বখশি ইকবাল আহমেদকে সভাপতি, এডভোকেট মোঃ আব্দুল মতিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে যাদের উপদেষ্ঠা করা হয়েছে তারা হলেন, অবঃ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি আব্দুল কাদির মাহমুদ, সাবেক মৌলভীবাজার জেলার আইনজীবি সমিতির সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক অধ্যাক্ষ মদন মোহন কলেজ লেঃ কর্নেল (অবঃ) আতাউর রহমান পীর, মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডাঃ এম এ মতিন, লেখক সাংবাদিক গবেষক ফয়জুর রহমান, সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান আছাদ উদ্দিন বটল, সাবেক প্রদান শিক্ষক, আজমনি স্কুল  আলহাজ্ব মোঃ খুরশীদ প্রমুখ। সভা শেষে কার্যনির্বাহী কমিটির সদস্যরা তিনির বাহারমর্দনের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জেয়ারত ও সূরা ফাতেহা পাঠ করে তিনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com