মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন ও সমাবেশ

July 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় পাবলিক ও এভিয়েশন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনদের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো জেলা। এর ধারাবাহিকতায় রবিবার দুপুরে চৌমুহনী চত্বরে সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে বিশাল মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক শাকিল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মুহিবুর আলী’র পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর, জাকের আহমদ অপু, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ছাত্রদলের কালেজ সভাপতি রুবেল আহমদ, হাকিম মুহিবুর রহমান, মোহন বেগ, জেলা ছাত্র-মৈত্রী সহ-সভাপতি মাহমুদ এইচ খান, যুগান্তর স্বজন সমাবেশের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহিম ও মহিলা বিষয়ক সম্পাদীকা ফাহিমা আক্তার তাহমিনা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এম এ সামাদ, মেরাজ চৌধুরী, মোস্তাকিম, মাহবুব ও আজিজুল প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসী অধ্যুষিত এ জেলাকে এগিয়ে নিতে হলে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তাবায়ন করতে হলে শিক্ষার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু দুংখের বিষয় হলেও সত্য সব দিক দিয়ে আজ মৌলভীবাজার অবহেলিত। সিলেট বিভাগের অন্যান্য জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও এখন পর্যন্ত মৌলভীবাজারে কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়নি। উপস্থিত সকল শিক্ষার্থীরা অনতি বিলম্বে মৌলভীবাজারে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যতায় তারা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com