সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র তপন রুদ্র পালের মৃত্যুতে দায়ি ব্যক্তির শাস্তি দাবি করে ৯ জুলাই রবিবার দুপুরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু, সৌদ আল সুফিয়ান সাগর, ছাত্রলীগ নেতা আখতার উদ্দিন আহমদ, আবুল আরশদ জসিম, জড়ি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব মৌলভীবাজরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক ও জেলা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক পিনাক দেব প্রমুখ।
উল্লেখ্য, শনিবার ৮ জুলাই রাতে জেলা শহরের জগন্নাথপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র তপন রুদ্র পাল নিহত হন।



মন্তব্য করুন