ব্যাংক এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী ও মেধাবী সংবর্ধনা

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ব্যাংক অফিসার এসোসিয়েশনের ঈদ পুণর্মিলনী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ১০ জুলাই সন্ধায় শহরের রেস্ট ইন হোটেলে হল রুমে এসোসিয়েশনের সভাপতি মো: আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ডিজিএম সুরজিৎ কুমার নাথ, পূবালী ব্যাংকের ডিজিএম দিলিপ কুমার নাথ। এছাড়াও বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের এজিএম মো: মনিরুল ইসলাম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো: কামাল হোসেন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপক বিমলেন্দু চক্রবর্তী, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক শামীম চৌধূরী, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সাইুয়েদুর রহমান। অভিবাবকদের মধ্যে বক্তব্য রাখেন, রাফি উদ্দিন ও আক্তার হোসেন। এসময় ব্যাংক কর্মকর্তাদের সন্তানদের মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।



মন্তব্য করুন