দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় উদোগে চাউল ও শুকনা খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের বর্না কবলিত অসহায় মানুষের মাঝে চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
১২ জুলাই বুধবার ১০ নং নাজিরাবাদ ইউ.পি চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজার সভাপতিত্ব জি আর চাউল ও শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আবেদ আলী, ‘আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের আজীবন দাতা মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
চাউল, চিনি, তৈল, পিয়াজ, চিড়া,মুড়ি, মোমবাতি, মেচ ইত্যাদিসহ শুকনা খাবার খাদ্য সামগ্রী ৬০জনের মধ্যে এবং ৪০০ জনের মধ্যে ১০ কেজি করে জি আর চাউল বিতরন করা হয়। পরে বর্ন্যাদুগত মানুষের মধ্যে ঔষধ সামগ্রী বিতরন করা হয়।



মন্তব্য করুন