জেলা জাসদের সভায় জাসদ নেত্রীবৃন্দকে বন্যা দুর্গত মানুষের পাশে দাড়ানোর আহ্বান

মোস্তাক চৌধুরী॥ মৌলভীবাজার জেলা জাসদ কার্যালয়ে, জেলা জাসদের উদ্দ্যেগে জেলা জাসদ সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে জেলা জাসদ সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন নজরুলের পরিচালনায় জেলা জাসদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাসদ নেতা বদরুল আলম খান তপু জামাল উদ্দিন আহমদ আশিকুর রহমান ফটিক আব্দুল মছব্বির চৌধুরী শাহ আলম এডভোকেট বদরুল, হোসেন ইকবাল, মোস্তাক চৌধুরী, শাহজাহান বখত, শুভাস দেব, আতাউর রহমান, মিলটন আহমদ প্রমুখ। সভায় মৌলভীবাজার জেলার ৫টি উপজেলায় বন্যা দুর্গত এলাকার দুর্গত মানুষের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় তারা বলেন সরকার তার সর্ব শক্তি নিয়ে দুর্গত মানুষের পাশে দাড়ালেও প্রশাসনের মাধ্যমে সর্বত্র প্রয়োজনীয় ত্রান পৌছানো হচ্ছে না বলে অভিযোগ ব্যক্ত করেন। তারা দুর্গত মানুষকে গমের বদলে চাল অথবা নগত টাকা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান ব্যক্ত করেন। উক্ত সভায় বন্যা কবলিত ৫টি উপজেলায় জাসদ নেত্রীবৃন্দকে যার যা কিছু আছে তা নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর আহ্বান ব্যক্ত করেন। সভায় মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল মুখিতের মাতার ইন্তেকালে গবীর শোক প্রকাশ তিনির আত্মার মাগফেতার কামনা করা হয় এবং তার শোক সম্মত পরিবারের প্রতি গবীর সমবেদনা প্রকাশ করা হয়।



মন্তব্য করুন