প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে নেমেছে স্বাস্থ্য বিভাগ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসার মান ও বৈধতা যাচাই লক্ষে এক পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই বাচাই করে ত্রুটিপূর্ণ ও অবৈধ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
১৩ জুলাই বৃহস্পতিবার পরিদর্শন কার্যক্রমে ছিলেন সিভিল সার্জন ডাঃ সত্যকাল চক্রবর্তী, পৌর মেয়র ফজলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুলাহ, বিএমএ এর সভাপতি ডা. সাব্বির হোসেন খান, সাধারণ সম্পাদক ডা. শাহাজান কবির চৌধুরী, ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট্র এসোসিয়েশন এর সভাপতি এমদাদুল হক মসনু প্রমুখ।
পরিদর্শন কালে অধিকাংশ প্রাইভেট হাসপাতালের ডিপোমা নার্স ছাড়া হাসপাতাল পরিচালনা করার প্রমান পাওয়া যায়। কয়েকটি হাসপাতালে নিবন্ধন ও পরিবেশের ছাড়পত্র পাওয়া যায়নি। প্যাথলজিতে ডাক্তার ছাড়া রিপোর্ট ডেলিভারি দেয়ার প্রমান উদ্ধার করা হয়।
এসময় সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আমরা সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বৈধতা যাচাই ও চিকিৎসার মান নিশ্চিত করার লক্ষে মাঠে নেমেছি। পরবর্তী সময় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পৌর মেয়র বলেন, মানুষের চিকিৎসা সেবার মান উন্নয়নে এ রকম অভিযান অব্যাহত থাকবে।
মূলত: নাগরিকদের মানসম্মত স্বাস্থসেবা নিশ্চিত করতে এবং ভূয়া চিকিৎসক সম্পর্কে ল্যাব, ক্লিনিক, ফার্মেসী মালিকগনকে সতর্ক করতেই আজকের এই পরিদর্শন।



মন্তব্য করুন