ঘোড়াখালে প্রতিবন্ধি মেয়ে ধর্ষণের শিকার

July 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শারীরিক, মানুষিক ও বাক-প্রতিবন্ধি এক মেয়েকে ধর্ষণের ১৫দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পুলিশ গতকাল পর্যন্ত ধর্ষক নুরুজ্জামান খানকে গ্রেফতার করতে পারেনি। ধর্ষনের শিকার মেয়ের বাবার অভিযোগ, পুলিশ আন্তরিকতার সহিত অভিযান না করায় অদ্যবধি পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ধর্ষক বাহিরে অবস্থান করে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে মামলার বাদীকে হত্যার হুমদি দিচ্ছে।
এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে গত ৪ জুলাই সদর উপজেলার ঘোড়াখাল গ্রামের মৃত সাজিদুর রহমান খানের ছেলে নুরুজ্জামান খানকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৬/২০০)।
মামলা সূত্রে জানাযায়, গত ১ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বাদীর বাক প্রতিবন্ধি মেয়ে বসতবাড়ির পূর্ব পাশের ঘরের ফ্রিজ হইতে মাছ আনতে গেলে এই সুযোগে প্রতিবেশি নুরুজ্জামান ঘরে প্রবেশ করে মেয়েকে একা পেয়ে ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষন করে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস রায় বলেন, ধর্ষককে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে এবং যে নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com