নতুনধারা বাংলাদেশ এনডিবির চিকনগুনিয়া সচেতনতামূলক লিফলেট বিরতরণ কর্মসূচী অনুষ্ঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চিকনগুনিয়া সচেতনতামূলক লিফলেট বিরতরণ কর্মসূচী উদ্বোধন করেছেন নতুনধারার রাজনীতির প্রবর্তক ও ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
১৪ জুলাই শুত্রুবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে লিফলেট বিতরণ করে উদ্বোধনী বক্তব্যে বলেনম নতুনধারা রাজপথই শুধু কাঁপায় না; মানুষের মন নাড়া দেয়, তাদের কর্মসূচীর মধ্য দিয়ে। বাংলাদেশে স্বাধীনতার স্বপেক্ষর একমাত্র রাজনৈতিক দল নতুনধারার পক্ষেই সম্ভব বাংলাদেশকে ভালোবেসে সকল সমস্যায় সমাধান নিয়ে এগিয়ে আসা। আয়োজনে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবির খান কিরণ, মহাসচিব চঞ্চল মেহমুদ কাশেম, ভাইস চেয়ারম্যান ফরহাদুল ইসলাম কামাল, ডা. নূরজাহান নীরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, টিএম আলী ফরহাদ শিমুল, শাহাদাত সাগর, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল করিম, শিক্ষা সম্পাদক মামুন বাবুল প্রমুখ।প্রেসবিজ্ঞপ্তি



মন্তব্য করুন