মৌলভীবাজারে ২৫০ বিশিষ্ট হাসপাতাল পুরস্কৃত

July 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে পুরস্কৃত করছে স্বাস্থ্য অধিদপ্তর।
২০১৬ সালে জরুরি প্রসূতিসেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি।
এ সংক্রান্ত অবহিতকরণপত্র মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে পৌছেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারতী দত্ত কানগো বর্তমানকে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি হাসপাতালের পক্ষে এ পুরষ্কারটি গ্রহন করবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ১১টায় ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এই পুরস্কার হস্তান্তর করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com