মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় নিহত ১

July 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগ্রামী ট্রাকের ধাক্কায় সৈয়দ আখলাতুর রহমান (৬৫) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার ১৪ জুলাই রাত ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। আখলাতুর রহমান শহরের দর্জির মহল এলাকার মৃত এমাদুর রহমান এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ইনভেস্টিগেশন) মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক আখলাতুর রহমানকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে আশংঙ্কাজনক হওয়া তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com