শান্তি ও সম্প্রীতিতে নারী বিষয়ক গণ নাটক কর্মশালা অনুষ্ঠিত রেডিও পল্লীকণ্ঠে

July 17, 2017,

স্টাফ রিপোর্টার॥ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কমসূচীর আয়োজনে ইউএনউইমেনের সহায়তায় কমিউনিটি রেডিও রেডিও পল্লীকণ্ঠের এফ এম ৯৯.২ মৌলভীবাজার সভাকক্ষে সোমবার ১৭ জুলাই সকাল ৯ ঘটিকায় শান্তি ও সম্প্রীতিতে নারী বিষয়ক গণ নাটক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন এর সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্লোল বড়–য়া, ম্যানেজার পিটি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কমসূচী প্রধান কার্যালয় , এনামুল হকম্যানেজার আইভি, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কমসূচী প্রধান কার্যালয়,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,মো আরিফুর রহমান ব্র্যাক জেলা প্রতিনিধি,মীর ইউসুফ পরিচালক ললিতকলা একাডেমি। এছাড়া উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি সদস্য, আনসার বিডিপি, গ্রাম পুলিশ, যুব প্রতিনিধি, নাট্যকর্মী বৃন্দ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com