মৌলভীবাজারে হাতির ‘চাঁদাবাজি’

July 19, 2017,

ওমর ফারুক নাঈম ॥ বড়, ছোট দোকান কিংবা ফুটপাতের দোকানে ঘুরছে হাতি। হাতির পিঠে বসা মাহুত। দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় দিয়ে দিচ্ছে সালাম। শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানদারের দিকে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতিটি। হাতিটি দোকানদারের কাছ থেকে টাকা নিয়ে দিচ্ছে মাহুতের কাছে। মাহুত গুনছেন টাকা। মাহুত এভাবেই প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে ১০০ টাকা করে চাঁদা নিচ্ছে। দোকানীদের ফোনে আসে পুলিশ। মাহুত সহ হাতিকে নিয়ে যায় থানায়।
রবিবার ১৬ জুলাই সন্ধায় মৌলভীবাজার পৌর শহরে দেখা মিলল হাতিটির। দোকানদাররা জানান, রবিবার সন্ধা থেকে পশ্চিমবাজার ও কুসুমবাগ এলাকা থেকে হাতি দিয়ে চাঁদা তোলা শুরু হয়। এর আগে শহরের অন্যান্য এলাকা থেকে চাঁদা তোলা হয়।
মৌলভীবাজার কুসুমবাগ শহরের আমের ব্যবসায়ী তারেক আহমদ বলেন, টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে সরে না। বাধ্য হয়ে ১০ টাকা দিয়েছি।
লাইব্যেরী ব্যবসায়ী আব্দুল মুহিত বলেন, প্রায় সময় এভাবে হাতি দিয়ে চাঁদা আদায় করে। আমরা বাধ্য হয়ে টাকা দেই।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ বলেন, হাতি দিয়ে চাঁদা তোলা হচ্ছে। এমন সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এরপর আবার এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এভাবেই বিভিন্নœ যানবাহন ও দোকানে হাতি দিয়ে চাঁদা তুলছে মাহুত। আর এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। এবং জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com