শ্রীমঙ্গলের শিক্ষানুরাগী সাদ গাজী আর নেই

September 7, 2020,

বিকুল চক্রবর্তী॥ যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন, ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বাংলাদেশী প্রবাসীদের অতি সুপরিচিত সিনিয়র ব্যক্তিত্ব, শ্রীমঙ্গল সুরমা ভেলীর মালিক বিশিষ্ট  শিক্ষানুরাগী ও সমাজহৈতষী এটিএম ওয়াহিদ গাজী অরফে সাদ গাজী  (৭৭) তাঁর যুক্তরাজ্যেস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

৬ সেপ্টেম্বর রবিবার  লন্ডন টাইম রাত  ৮টায়  বাধ্যক্যজনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।  তিনি স্ত্রী, ৩ কন্যা, জামাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।

সাদ গাজী বিট্রিশ সিটিজেন হলেও তিনি অধিকাংশ সময় দেশেই থাকতেন দেশের মানুষের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করতেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য শ্রীমঙ্গলে একটি ফাউন্ডেশন করে তার সমস্ত সম্পতি সেখানে দান করে গেছেন। মৃত্যুর আগে তিনি তার নিজ জন্মভুমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল বৌলাশীর বাজারে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল, একটি মাদ্রাসা, মসজিদ, দাত্যব্য চিকিৎসালয়, বিনামুল্যে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রসহ আরো বেশ কিছু প্রতিষ্টান গড়ে গেছেন।

তাঁর  মৃত্যুতে শ্রীমঙ্গলের বিভিন্ন মহল থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তিকামনা  করা হয়। তবে তাঁকে কোথায় দাফন করা হবে বাংলাদেশে না যুক্তরাজ্যে তা এখন নিশ্চিত করা হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com