শ্রীমঙ্গলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের সাথে উপজেলাবাসীর মত বিনিময়

September 12, 2020,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে  শ্রীমঙ্গল উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর শুত্রুবার বিকেল শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তারা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলেধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন হচ্ছেনা গত বছর ধরে, পৌরসভা বর্ধিত হচ্ছেনা ৮৫ বছর ধরে, পৌরসভার ময়লার ভাগার আবাসিক এলাকা থেকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া, শ্রীমঙ্গলে বাস স্ট্যান্ড স্থাপন, খেলার মাঠ উদ্ধার, ফুটপাত দখল মুক্ত করা, অবৈধ টমটম- অটো রিক্সা বন্ধ করা, শহরের যানজট নিরসন করা, মদের পাট্টা বন্ধ করে উপজেলাকে মাদক মুক্তকরা, ভাঙ্গা রাস্তা মেরামত করা, সাংস্কৃতিককর্মীদের জন্য অডিটরিয়াম স্থাপনসহ অর্ধশত সমস্যা ও সম্ভাবনার কথা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com