স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা

March 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বীরত্বগাথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ রোববার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র জননেতা আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু ভাই ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মৌলভীবাজার জজকোর্টের পিপি এডভোকেট রাধাপদ দেব সজল।

এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলসহ মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমেদ পাপ্পু । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com