মৌলভীবাজারে ‘মুক্তি সংগ্রামী এক বীরের গল্প’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
March 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর এর জীবন গাঁথা নিয়ে “মুক্তি সংগ্রামী এক বীরের গল্প” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
৬ মার্চ রোববার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
মৌলভীবাজার পৌর মিলনায়তনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজুলর রহমান।
বাংলাভাষী মিডিয়ার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর ও বইয়ের লেখক: মো: ফয়ছল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন