ডিবি পুলিশের অভিযানে অপহৃত উদ্ধার : ২ অপহরণকারী গ্রেফতার

March 7, 2022,

স্টাফ রিপোর্টার॥ ৫ মার্চ সকাল ৯টায় সময় তার ছেলে প্রাইভেট কার যার রেজি: নং- মৌলভীবাজার- গ- ১১-০০৩৬ নিয়ে বাড়ী হইতে মৌলভীবাজার কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়।
কলেজের কাজ শেষে তার ছেলে তার নাতনী নাফিজা সুলতানা, পিতা- ফজলুর রহমান, সাং- ষ্টেশন রোড (রেল গেইট) শ্রীমঙ্গলকে মৌলভীবাজার শহর হইতে শ্রীমঙ্গলে বাসায় পৌছে দিতে যাওয়ার সময় আকবরপুর সাকিনস্থ আঞ্চলিক কৃষি গবেষনা ইনসষ্টিটিউট আকবরপুর এর সামনে পাকা রাস্তার পাশে প্রকৃতির কাজ সারানোর জন্য তার ছেলে প্রাইভেট কার থেকে নামলে কতিপয় ব্যক্তি তার ছেলেকে জিম্মি করে এবং জৈনক মো: জায়েদ আহমদ (২৭) তার প্রাইভেট কারটি চালিয়ে তার ছেলে এবং নাতনিকে সহ শ্রীমঙ্গল নিয়ে রেল গেইটের সামনে তার নাতনিকে নামিয়ে দিয়ে বিবাদীগন আবার তার ছেলেকে সহ দ্রুত গাড়ীটি ঘুরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তার ছেলে ভিকটিম রবিন এর ব্যবহৃত মোবাইল নাম্বার হতে তার বন্ধু ৩নং সাক্ষী আফনান আল ওহি এর ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে বলে যে, তাকে কয়েকজন অপহরণ করে এবং মুক্তিপন হিসাবে ১ লক্ষ টাকা দাবি করে বিকাশে পাঠানোর জন্য জানায়।
বাদী তার ছেলেকে বাঁচানোর জন্য ৫ মার্চ দুপুর বিকাশ নাম্বারে ১৪,৭০০/- টাকা প্রদান করেন এবং বাকি টাকা সংগ্রহ করে পাঠানো হবে মর্মে তাদেরকে আফনান আল ওহির মাধ্যমে জানায়। পরবর্তীতে উক্ত বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করিলে উদ্ধর্তন কর্তৃপক্ষ বিষয়টির সম্পর্কে জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করিলে তাৎক্ষনিক জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অপহৃত রবিনকে ৬ মার্চ সোমবার রাত ২ ঘটিকায় উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করা হয়।
আসামী রুবেল আহমেদ (২৪), পিতা: জুনেদ আহমেদ, সাং- মনোহর কোনা, একাটুনা ইউপি, মৌলভীবাজার এর বসত ঘর থেকে ভিকটিম রবিনকে উদ্ধার করে ও অপর আসামী রুবেল মিয়া (২৫), পিতা-তারেক মিয়া, সাং-আকবরপুর, গিয়াসনগর, মৌলভীবাজার।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ঘটনাস্থল হতে দৌড়াইয়া পালিয়ে যায় অপর মো: জায়েদ আহমদ (২৭), পিতা- মো: কামাল উদ্দিন, সাং- সিংকাপন, একাটুনা ইউপি, মৌলভীবাজার। এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় জমসেদ আলী বাদী হয়ে মামলা নং-১১/৫৬, তারিখ: ৬ মার্চ, ধারা: ৩৬৩/৩৮৪, পেনাল কোড-১৮৬০ দায়ের করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com