ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আতশবাজি সহ নানা অনুষ্ঠিত
March 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ করা হয়। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি ও ফানুশ উড্ডয়ন অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন