মৌলভীবাজার পৌরসভার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
March 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার কর্তৃক আয়োজিত পৌরসভার ৯টি ওয়ার্ডে আয়োজনের ধারাবাহিকতায় ২য় দিনে ৭ নং ওয়ার্ডে সুলতানপুর এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার ৭,৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জিমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এম এমদাদুল হক মিন্টু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমেদ পাপ্পুসহ পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।



মন্তব্য করুন