শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত

March 8, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় মৌলভীবাজার, শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ¦ ড. মোঃ আব্দুশ শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক সানজিতা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার ও উপজেলা আওয়াশী লীগের সভাপতি অধেন্দু কুমার দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি, সনাক টিআইবি, শ্রীমঙ্গল সভাপতি দ¦ীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন জয়শ্রী চৌধুরী শিখা ও উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী তুলি পাল।
অনুষ্ঠানে কয়েকজন গর্ভবতি মা’র হাতে ভাতার কার্ড, শিক্ষার্থীদের ড্রেস (পোষাক) ও বই তুলে দেন পধান অতিথি এবং অনুষ্ঠান শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের উদ্যোগে অল্প সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিগণ।
অনুষ্ঠানে সরকারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com