জাতীয় মহিলা সংস্থা ও ব্র্যাক এর উদ্যোগে নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার ও ব্র্যাক এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন করা হয়েছে।
৮ মার্চ মঙ্গলবার দুপুরে মানববন্ধন গননাটক প্রদর্শন আলোচনা সভা ও সাহসী নারীদের সম্মাননা প্রদান এর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন করা হয়।
অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংসদ সদস্য, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সংস্থার জেলা কর্মকর্তা শহীদুল ইসলাম,জাতীয় মহিলা সংস্থার জেলা কোঅর্ডিনেটর আজম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা প্রতিনিধি ইলিমেন্ট হাজং, জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ,পল্লী সমাজের সদস্য,গণমাধ্যমকর্মী,ও শিক্ষার্থীগন।



মন্তব্য করুন