আন্তজার্তিক নারী দিবসে রেডিও পল্লীকণ্ঠে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ॥ আন্তজার্তিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। এ উপলক্ষে রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম, মৌলভীবাজার এর আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগীতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ বুধবার রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম। এ সময় তিনি বলেন, যে দেশে ৪৯ শতাংশ নারী সে দেশে পুরুষদের সাথে তাল মিলিয়ে সমানতালে কাজ না করলে সেই দেশ যেমন কখনো এগিয়ে যাবে না তেমনি নারীরা উন্নত হতে পারবে না। মেয়েদেরকে ছেলেদের মতো খেলাধুলায় অংশগ্রহন করতে দিতে হবে। তাতে অনেক প্রতিবন্ধকতা আসবে,কিন্তু এই প্রতিবন্ধকতা এড়িয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেনব্র্যাকের জেন্ডার কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক ইপ্সিতা সরকার,এ সময় তিনি বলেন, নারী পুরুষের যে বৈষম্য আমাদের সমাজে সেটা এখনও লক্ষনীয়। সমাজে সবক্ষেত্রে নারীদের পদচারনা রয়েছে ঠিকই কিন্তু তার সংখ্যা অনেক কম। আমাদের আশেপাশে যারা সফল নারী রয়েছেন তাদের অনুকরনীয় দৃষ্টান্ত হিসেবে নিতে পারি এবং আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারি।
জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাব। যে কোন কাজে আমরা একে অপরের সাহায্য করবো। শুধু পুরুষরা এগিয়ে যাবে কিন্তু নারীরা এগিয়ে যাবে না তাহলে সমতা হবে না। সব জায়গায় সমতা থাকতে হবে।তাহলে বৈষম্য দূর হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা শাহেনা আক্তার। এ সময় তিনি বলেন, আমি ডিজিটাল ইউনিয়ন সেন্টারে গত ১৩ বছর ধরে কাজ করছি। আমি এখনও দেখি নারীরা অনেক পিছিয়ে। আমরা নারীরা যদি অদম্য ইচ্ছা,সাহস,শক্তি এবং মনের মনোবল যদি স্থির থাকে তাহলে সবকিছু সম্ভব। আমি নিজেও কখনো কল্পনা করিনি এতদূর পর্যন্ত আসতে পারবো। আমি এখন অনেক নারীদের ট্রেনিং দেই সাথে সাথে তাদের উৎসাহ দেই। তারা এখন অনেক স্বাবলম্বী।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানাজার নজরুল ইসলাম বলেন, পরিবারের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নারীদের গুরুত্ব দেওয়া জরুরি। নারীদের মতটাও যেন পুরুষরা রাখে এবং তাদের গুরুত্ব দেয়। আমাদের মধ্যে যে কুসংস্কার রয়েছে সেটা যদি ঝেড়ে ফেলি তাহলে আমাদের একটি টেকসই সমাজ হবে যেখানে জেন্ডার সমতা বিরাজ করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সমরিতা পাল ঐশি,কলি রানী দেবনাথ,ফাতেমা আক্তার,রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক রুমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেনরেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন,হিসাবরক্ষক রুমানা আক্তারসহ রেডিও পল্লীকন্ঠের সকল প্রযোজক বৃন্দ এবং রেডিও পল্লীকণ্ঠের শ্রোতাবৃন্দ।



মন্তব্য করুন