জেলা জাসাসের আহবায়ক কমিটির পরিচিতি সভা

March 9, 2022,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলা জাসাসের আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান হয়েছে। ৬ মার্চ রবিবার বিকেলে বাহারমর্দানে  মরহুম এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে  এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি অনুষ্ঠানটি শুরু পূর্বে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিযারত করা হয়।

মৌলভীবাজার জেলা জাসাসের নবনির্বাচিত আহবায়ক মোহাম্মদ শামসুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্যরা।  পরিচিতি সভায় সংগঠনের নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন আগামী দিনে কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে তা আমরা সকলে মিলে তা অবশ্যই পালন করব। আন্দোলন-সংগ্রামে আমরা সকল একতাবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com