হোটেল শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

March 12, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫-এর সাবেক উপদেষ্ঠা, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৯৩৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২০৩৭ এর সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ মার্চ রবিবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রে ইউনিয়ন সংঘ জেলা কমিটির অন্যতম নেতা মোঃ জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫-এর সহ-সহভাপতি জামাল মিয়া ও মোঃ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, প্রবীণ হোটেল শ্রমিকনেতা আনছার আলী ও আল আমিন মিয়া প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪৯ বছর বয়সে শ্রমিকনেতা আবুল কামাল আজাদ মৃত্যুবরণ করেন। প্রয়াত আবুল কালাম আজাদ আমৃত্যু হোটেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এমনি কি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও যতদিন সচল ছিলেন ততদিন সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com