স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “মুজিব শতবর্ষ আর্ট ক্যাম্প” অনুষ্ঠিত

March 13, 2022,

স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ-২০২২ উদযাপন উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভী চা বাগানে “মুজিব শতবর্ষ আর্ট ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ রবিবার রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী টি কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিজাম উদ্দিন হাসান রশিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সালাহউদ্দিন। আর্ট ক্যাম্পে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ফাহিম হাসান,উজ্জয়িনি ঊষা,আরেফিন আলম,সজীব দত্ত। এই চারজন মেন্টর আগামী তিনদিন তাদের প্রশিক্ষণ দিবেন।
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আর্ট ক্যাম্পের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com