ড্রেন থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার
March 14, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার সিলেট সড়কের বড়হাট এলাকায় সূর্যের হাসি ক্লিনিকের প্রবেশ পথের গেইটের সামনের ড্রেন থেকে নবজাতক শিশুর লাশ পাওয়া গিয়েছে।
১৪ মার্চ সোমবার লাশটি ড্রেনের পানিতে ভাষমান অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি পাশে থাকা সূর্যের হাসি ক্লিনিকের দ্বায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মাহমুদুর রহমান কে বিষয় টি অবগত করেন।
ক্লিনিকের ম্যানেজার মাহমুদুর রহমান মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদকে বিষয়টি জানান। জালাল আহমদ ঘটনাস্থলে গিয়ে লাশ টি দেখে মৌলভীবাজার মডেল থানায় ফোন দিয়ে জানান। পরে পুলিশ নবজাতক শিশুর লাশ উদ্ধার করে।



মন্তব্য করুন