বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

March 15, 2022,

পলি রানী দেবনাথ॥ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যয্যতা’।
১৫ মার্চ মঙ্গলবার দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ট্রাক শো এর উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসউদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিনের সঞ্চালনায়ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, ডা: জিল্লুল হক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, চেম্বার অব কমার্স এর পরিচালক হাসান আহমেদ জাবেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com