মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
March 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৫ মার্চ মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ক.ম ফারুক আহমদ এর সভাপুিতত্বে এবং শিক্ষক আক্তারুজ্জামানের পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাউর রহমান জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক প্রীতি বিকাশ পাল প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন পুরস্কার বিতরণ করেন, ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) বিমান জ্যোতি দেব।



মন্তব্য করুন