চাঁদনীঘাট ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করতে নগদ অর্থ প্রদান

March 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ান পরিষদ ভিক্ষুক মুক্তকরণ কল্পে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ প্রদান করেন সদর উপজেলা নিবাহী অফিসার সাবরিনা রহমান। সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, চাঁদনীঘাট ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিনসহ সমাজসেবা পরিবারের অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

১৬ মার্চ বুধবার ১৫ জন ভিক্ষুককে ৩ লক্ষ টাকা দিয়ে সহায়তা করা হয়। এর মধ্যে চাঁদনীঘাট ইউনিয়নের মুক্তারচেক গ্রামের একজন ভিক্ষুককে উপজেলা সমাজসেবার পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন বলেন, ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ইউনিয়ন হিসেবে সকলের সহযোগিতা কামনা করব। এবং  ভিক্ষুকের মাঝে বিভিন্ন পূনর্বাসন সামগ্রী দেয়ার চেষ্টা করব।

এ বিষয়ে সদর উপজেলা নিবাহী অফিসার সাবরিনা রহমান বলেন, ভবিষ্যতে ভিক্ষা না করে যাতে অল্প পূজিতে কোনো কাজ করতে পারে সে জন্য এই অর্থ প্রধান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com