মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

March 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।

অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত লায়লা নীরাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com